1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার পেলেন ২২০টি পরিবার

  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৭৩৬ জন পঠিত
ভাঙ্গায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার পেলেন ২২০টি পরিবার
ভাঙ্গায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার পেলেন ২২০টি পরিবার

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন ঈদ উপলক্ষে ভ‚মি ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২২০ টি পরিবারকে জায়গাসহ নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে সকালে উপজেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর শুভ উদ্ভোধন করেন।

উপকারভোগীদের হাতে ঘরের কাগজপত্র ও চাবি হস্তান্তর করা হয়। হতদরিদ্র গৃহহীনরা মুজিববর্ষের উপহার হিসেবে কাংখিত ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। আনন্দে অনেকেই কেঁদে ফেলেন। আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে কুমার নদীর পাড়ে নয়নাভিরাম পরিবেশে এ ঘরগুলো নির্মিত হয়।

এতে আছে সেমি পাকা দুটি রুম,একটি বড় বারান্দা ,রান্না ঘর ও টয়লেট। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভ‚মি) এস,এম,মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল)ফাহিমা কাদের চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম,নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম,সাবেক ডেপুটি কমান্ডার মাহবুব হোসেন মোতালেব,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড,এসএফডি মোঃ শাহ আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION