1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

বোয়ালমারীতে মাদকসহ নারী আটক

  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৬২৫ জন পঠিত
বোয়ালমারীতে মাদকসহ নারী আটক
বোয়ালমারীতে মাদকসহ নারী আটক

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে দিপালী (৩০) নামের এক নার কে মাদকসহ আটক করেছে থানা পুলিশ। মাদক বিক্রেতা ওই নারী চতুল ইউনিয়নের বাইখীর পূর্বপাড়া সিপন শেখের স্ত্রী । রোববার দুপুরে ওই মাদক বিক্রেতা নারীকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইখীর পূর্বপাড়া গ্রামে সিপন শেখের বাড়িতে অভিযান পরিচালনা করতে এস আই মামুন ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছালে দিপালা নামের ওই নারী মাদক বিক্রেতা তার বাড়ি থেকে দৌড় দিয়ে পালাতে যায়।

তখন রুমা নামের এক কন্সটেবল পুলিশ সদস্য ওই মাদক বিক্রেতা নারীকে ধাওয়া দিয়ে আটক করে। এসম তার কাছ থেকে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এস আই মামুন ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ২০। এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, অনেক দিন যাবত ওই নারী মাদক বিক্রি করে আসছে মর্মে আমাদের কাছে একটি ম্যাসেজ আসে। সে ম্যাসেজ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকসহ ওই নারীকে আটক করা হয়। রোববার দুপুরে আটককৃত নারীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION