1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

বোয়ালমারীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪৬ জন পঠিত
বোয়ালমারীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
বোয়ালমারীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর বাজার সংলগ্ন কুমার নদে বৃহস্পতিবার বিকেলে এক নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। মেলা কমিটির আহবায়ক গাজী আনিসুজ্জামান রনির সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, বোয়ালমারী পৌরসভার কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ¯্রাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ই¯্রাফিল মোল্যা প্রমুখ। প্রতিযোগিতায় তামারহাজীর বাকু শেখের নৌকা প্রথম, একই গ্রামের বুলবুল শিকদারের নৌকা দ্বিতীয় এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আড়পাড়ার উসমান মোল্যার নৌকা তৃতীয় স্থান অধিকার করে। পুরষ্কার হিসেবে ফ্রিজ, টেলিভিশন, রাইচ কুকার দেওয়া হয়। নৌকা বাইচ দেখতে কুমার নদের দু’পাড়ে মানুষের ঢল নামে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION