1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বোয়ালমারীতে ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটি ঘোষণা

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৪১৫ জন পঠিত
বোয়ালমারীতে ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটি ঘোষণা
বোয়ালমারীতে ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটি ঘোষণা

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ২৮ নং ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুর দুইটায় সৈদয়পুর বাজারে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাইব্রেরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আকমল হোসেন মোল্যাকে ম্যানিজিং কমিটির সভাপতি ও নাদিমুল বারী অয়নকে সহসভাপতি নির্বাচিত করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বর্ণালী পালীতকে সদস্য সচিব এবং সহকারী শিক্ষক ডলি রানী পালকে শিক্ষক প্রতিনিধি করে সাধারন সদস্যরা হলেন, ৯নং ওয়ার্ডের সাধারন সদস্য মোশারফ হোসেন, মো. মনিরুল ইসলাম, শিল্পী রানী সাহা, সালমান হাফিজ, শাজাহান শেখ, মোছা. হাচনা হেনা, মোছা. রোজিনা বেগম। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত কমিটির সদস্য সালমান হাফিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ের সাবেক চেয়ারম্যান একে এম হামিদুল বারী বরুণ মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক শেখ, বিদ্যালয়ের সাবেক সভাপতি সলেমান মোল্যা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION