1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

বোয়ালমারীতে ডিবি পরিচয়ে তুলে নিয়ে টাকা দাবী

  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৫৭৫ জন পঠিত
বোয়ালমারীতে ডিবি পরিচয়ে তুলে নিয়ে টাকা দাবী
বোয়ালমারীতে ডিবি পরিচয়ে তুলে নিয়ে টাকা দাবী

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরে বোয়ালমারীতে এক মহিলাকে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে টাকার দাবী করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রামের মো. ইকবাল বিশ্বাস (৫০) এর স্ত্রী মোছা. আসমা বেগম (৪৫) কে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে ভুক্তভোগী পরিবারের লোকজনের কাছে ফোন করে টাকা দাবী করেন বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ওই মহিলার ছেলে বিপ্ল­ব বিশ্বাস (১৮) থানায় একটি সাধারন ডায়রি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ডিবি পরিচয় দিয়ে তিন থেকে চারজন লোক ওই মহিলার বাড়িতে এসে তাঁর স্বামী নাম ধরে খোঁজ করেন। বাড়িতে তাঁর স্বামীকে না পেয়ে ওই মহিলাকে তুলে নিয়ে যায়। এ নিয়ে ওই মহিলার ছেলে জানান, কে বা কাহারা আমার মাকে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে মায়ের মুঠো ফোনের (বাটন) মাধ্যমে কল করে প্রথমে পাঁচ লাখ টাকা দাবী করেন। সেখান থেকে সন্দেহ হয় আমার মাকে জিম্মি করা হয়েছে। পরে তারা আমার মাকে দিয়ে কথা বলিয়ে বিভিন্ন অংকের টাকা পাঠাতে বলেন মার বিকাশ নাম্বারে।

মাকে মারধর করেছে এবং বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে সর্ব শেষ ৫০ হাজার টাকা দিলে মাকে তারা ছেড়ে দিবে। এ নিয়ে ভুক্তভোগী পরিবারের লোকজন ভয় ভীতিতে রয়েছেন। রাত সাতটা বাজলেও ওই মহিলার সন্ধান পাননি পরিবারের লোকজন। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আব্দুল ওহাব বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION