1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বোয়ালমারীতে একই মাদরাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৬৬৪ জন পঠিত
বোয়ালমারীতে একই মাদরাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
বোয়ালমারীতে একই মাদরাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে ২০২৩ জাতীয় শিক্ষা সপ্তাহ আল হাসান মহিলা দাখিল মাদরাসার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষকা নির্বাচিত হওয়ায় অত্র মাদরাসার পক্ষ থেকে শ্রষ্ঠদের সংবর্ধনা দেয়া হয়। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার আঁধারকোঠা আল হাসান মহিলা দাখিল মাদরাসার শিক্ষকদের আয়োজনে অধ্যক্ষের রুমে এ সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হোন অত্র মাদরাসার অধ্যক্ষ আব্দুল কুদ্দুস, এবং শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন একই মাদরাসার শিক্ষকা তাহমিনা খানম। আল হাসান মহিলা দাখিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাহাদুল আক্তার তপন, সহকারি অধ্যক্ষ মো শাহজাহান মুন্সি, অত্রমাদ্রসার শিক্ষক সুলতান আহমেদ, আরিফুজ্জামান, রোকসানা পারভীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION