1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বেড়াতে এসে দুই শিশুর মৃত্যু

  • Update Time : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১২১৪ জন পঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে রাতুল (0৩) ও রিশামনি (0৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন মামাতো ফুপাতো ভাইবোন।ঘটনাটি ঘটেছে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের খাকান্দা গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে তারা দুজন বাড়ির পাশে বাগানে বসে খেলা করতে ছিল। খেলার সময় অসাবধানতার কারনে এক পর্যায় তারা পাশের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরক্ষণে পরিবারের লোকজন তাদেরকে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে গ্রামবাসী ও পরিবারের সদস্যরা রাতে ডোবার পানিতে তাদের দুজনকে ভাসমান অবস্থায় দেখতে পায়। স্থানীয় প্রতিবেশীসহ পরিবারের লোকজন দ্রুত তাদেরকে উদ্ধার করে পার্শবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।মৃত রাতুল একই গ্রামের রুবেল ভূইয়ার ছেলে এবং রিশামনি তার বোনের মেয়ে। রিশা মনির পিতা সৌদি প্রবাসী শরীয়তপুর সদর উপজেলার দশরশি গ্রামের তফাজ্জল হোসেনের কন্যা। সাম্প্রতিক রুবেলের ছোটভাই তৌহিদুল ইসলাম সৌদি আরব থেকে দেশে আসে। ভাইকে দেখার জন্য রুবেল ঢাকা থেকে এবং বোন রুমা আক্তার শরিয়তপুর থেকে তাদের সন্তানদের সাথে নিয়ে গ্রামের বাড়ীতে বেড়াতে এসে এ মর্মান্তিক ঘটনার শিকার হন।তাদের এই করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION