1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বিপুল পরিমান ফেন্সিডিলসহ ফরিদপুরের সবুজ আটক

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৬০৬ জন পঠিত
বিপুল পরিমান ফেন্সিডিলসহ ফরিদপুরের সবুজ আটক
বিপুল পরিমান ফেন্সিডিলসহ ফরিদপুরের সবুজ আটক

সবুজ দাস : বিপুল পরিমান ফেন্সিডিলসহ ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা শহিদুল্লাহ শরিফ এর পুত্র ওমর ফারুক ওরফে সবুজ(৩১) কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। ৩১ শে মার্চ বৃহস্পতিবার বেলা ১২ টায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা গেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৩০ শে মার্চ বুধবার বিকেলে রাজবাড়ী জেলার সদর থানাধীন চন্দনী ব্রীজ সংলগ্ন হাইওয়েতে চেকপোস্ট স্থাপন পুর্বক অভিযান পরিচালনাকালে একটি প্রাইভেটকার হাইওয়ে থেকে পাশের একটি রাস্তা দিয়ে র‌্যাবের টহল দলের উপস্থিতি টের পেয়ে আকস্মিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় আভিযানিক দলটি গাড়িটিকে ধাওয়া করে আটক করলেও, গাড়ির চালক অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত প্রাইভেটকার (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১২-৭২৫০) হতে ৮৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং প্রাইভেট কারে রক্ষিত গাড়ীর কাগজপত্র যাচাই বাচাই করে প্রাইভেট কারের বর্তমান মালিক ওমর ফারুক ওরফে সবুজ কে ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর হতে আটক করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ আটককৃত সবুজ জানিয়েছে পলাতক আসামী ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার মোঃ নয়ন জমাদ্দার এর পুত্র মোঃ ফারুক জমাদ্দার(৩৫) এর যোগসাজসে তার প্রাইভেট কার যোগে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে। এ বিষয়ে উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION