1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

বিএনপির ৩১ নেতাকর্মীর নামোল্লেখ করে মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৪১৮ জন পঠিত
বিএনপির ৩১ নেতাকর্মীর নামোল্লেখ করে মামলা
বিএনপির ৩১ নেতাকর্মীর নামোল্লেখ করে মামলা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা এবং বোমা ও গুলি বর্ষণের ঘটনায় বিএনপির ৩১ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত আরো অর্ধশতকে আসামি করে থানায় মামলা হয়েছে। কোতোয়ালি থানার এসআই মোঃ মাহাবুল করিম বাদি হয়ে আজ বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন। এদের মধ্যে ৬ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। মামলায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব এ.কে. কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন খান, জুলফিকার হোসেন জুয়েল, গোলাম মোস্তফা মিরাজ, এমটি আক্তার টুটুল, খন্দকার ফজলুল হক টুলু, মিজানুর রহমান মিনান, পলাশ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহম্মেদ তাবরীজ, খায়রুল ইসলাম সবুজ, মোঃ কায়েশ, ভিপি ইউসুফ, ভিপি সেলিম, মামুনুর রশিদ, নাছির উদ্দিন মিলার, গোলাম রব্বানী রতন, ভিপি রেজা, ইশতিয়াকুর রশীদ ইশতি, জহিরুল ইসলাম জহির, বিটু শেখ, খান মামুনকে আসামী করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বেআইনী জনতাবদ্ধে পরস্পর যোগসাজস ও সহায়তায় পুলিশের উপর ককটেল বোমা হামলা করে ককটেল বিস্ফোরণ, পুলিশের সরকারি কাজে বাঁধা প্রদান, স্বেচ্ছাকৃতভাবে পুলিশের উপর আঘাত করে গুরুতর ও সাধারণ জখম করার অপরাধে পেনাল কোডের ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪ ধারা তৎসহ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৩/৪/৬ ধারার অভিযোগ আনা হয়েছে। এর আগে এই মামলায় মোঃ কামাল মিয়া, সাজ্জাদ হোসেন সেজান, রাজীব হোসেন তাওহীদ ইসলাম রাকিজ, মোঃ তরিকুল ইসলাম ও মাসুদ রানা নামে ৬ জনকে আটক করে। গতকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সরকারের জুলুম, নির্যাতন এবং ভুয়া ও গায়েবি মামলার প্রতিবাদে সারা দেশে মহানগর বিএনপি’র আহুত প্রতিবাদ সভার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর মহানগর বিএনপির নেতৃত্বে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে সম্পূর্ণ সমাবেশে এ হামলা হয়। আওয়ামী লীগ, ছাত্র লীগ ও যুবলীগ নিজেরা মাথায় পুলিশের মতো হেলমেট পরে বেপরোয়াভাবে ইট, পাটকেল, লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র দিয়ে সভায় অতর্কিতভাবে হামলা চালায় বলে ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি ও সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ স্বাক্ষরিত এক বিবৃতিতে অভিযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION