1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর এর নতুন কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩৭৪ জন পঠিত
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর এর নতুন কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর এর নতুন কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার পূর্নাঙ্গ নতুন কমিটির সাংগঠনিক পরিচিতি ও কার্য নির্বাহী কমিটির প্রথম সভা গত শনিবার (১১ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তন,ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি গভার শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাট্য সংগঠক শেখ ফরিদ আহমেদ এর সঞ্চালনায় কমিটির সাংগঠনিক পরিচিতি ও কার্য নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি যথাক্রমে মাহবুবুল ইসলাম, ড. মুহাম্মদ কামরুজ্জামান, মো:মতিউর রহমান শামীম,আমিনুল ইসলাম রিপন,শাহিদ উদ্দিন আহমেদ,অধ্যাপক মো:আমিরুজ্জামান মিয়া,যগ্ম সাধারণ সম্পাদক অরুন মন্ডল, সুমন মজুমদার, হাবিবুল ইসলাম আমির আবির,সাংগঠনিক সম্পাদক সম্পাদক মনিরুজ্জামান মাসুদ,রুমন চৌধুরী, ইচাহক সরদার,অর্থ সম্পাদক মো: ইউনুছ আলী প্রামানিক,আইন সম্পাদক এড.মো: এনায়েত হোসেন,মহিলা সম্পাদিকা ডিউবী শিকদার,জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক নাসরিন আক্তার,কার্যকরী সদস্য এসএম সাহান প্রমুখ।

সভায় কবিতা পাঠ করেন কবি মো:হাফিজ ভূইয়া ও বঙ্গবন্ধুর স্মরনে নিজের লেখা ও সুরে গান পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন-বেতার এর শিল্পি বাউল অমিয়। সভায় বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনের লক্ষে দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা,সকল প্রকার সরকার বিরোধী অপপ্রচার বন্ধে সজাগ থাকা ও আগামী ১৬ মার্চ ফরিদপুর সদরের সকল ইউপিতে নৌকার প্রার্থী বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের মাঠে থাকার জন্য আহবান জানান বক্তাবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সভাপতি নায়ক ফারুক এমপি,সাধারণ সম্পাদক চন্দন রেজা,মুখপাত্র মো: আহসান সিদ্দিকী,সমন্বয়কারী এম এ মিলন ও সহ-সভাপতি লিটন আক্তার পলাশ এর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাংগঠনিক আলোচনায়, বঙ্গবন্ধুর জন্মদিন পালন,মহান স্বাধীনতা দিবস ও জাতির জনকের সমাধীতে শ্রদ্ধা নিবেদন,জেলার সকল উপজেলায় কমিটি গঠনসহ বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION