1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হামলার ঘটনায় দুই যুবক আটক

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৪১৪ জন পঠিত
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হামলার ঘটনায় দুই যুবক আটক
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হামলার ঘটনায় দুই যুবক আটক

সবুজ দাস, ফরিদপুর : ফেসবুকে হামলার হুমকি দিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুই কিশোর কে মারাত্বক আহত করার ঘটনায় অভিযুক্ত দুই আসামীকে আটক করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প। জানা যায় গত ২৫ এপ্রিল গভির রাতে উপজেলার চালিনগর গ্রাম থেকে একই এলাকার বাসিন্দা মোঃ জামিল মোল্লার দুই পুত্র মোঃ শাকিল মোল্লা (১৮) ও মোঃ আাকাশ মোল্লা (২২) কে আটক করে বোয়ালমারী থানায় হস্তান্তর করে র‌্যাব।

প্রসঙ্গত গত ১৩ এপ্রিল বোয়ালমারির অভিযুক্ত কিশোর গ্যাং এর ১ জন সদস্য অন্য এক দল কিশোরকে ইংগিত করে ফেসবুকে হামলার হুমকি দিয়ে একটি স্ট্যাটাস দেয়। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১৫ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে আহতরা বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী গুয়োতলার মেলা দেখে ফেরার সময় পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের গেটে পৌঁছালে কিশোর গ্যাং লিডারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি গ্রæপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফিল্ম স্টাইলে হামলা করে।

এ সময় হামলাকারীরা চারদিক থেকে ঘিরে বেধড়ক পিটিয়ে বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সিফাত শেখ (১৬) এবং নিয়ামুল ইসলাম নাঈম (১৫) এর মাথা, হাত ও বামপাঁজর এবং সিফাতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এই ঘটনা ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION