1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান

ফরিদপুর জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ ২০২১ শুরু ২২ নভেম্বর

  • Update Time : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৩০৫ জন পঠিত

ক্রীড়া প্রতিবেদক :
ফরিদপুর জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ ২০২১ শুরু হবে আগামী ২২ নভেম্বর থেকে। বুধবার বিকালে ফরিদপুর শেখ জামাল ষ্টেডিয়ামে সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মো. খায়ের মিয়া।
ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান জানান, ফরিদপুর জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এ ফুটবল লীগে আটটি দল অংশ নেবে। ২২ নভেম্বর শেখ জামাল ষ্টেডিয়ামে বিকাল তিনটায় অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় আবাহনী ক্রিড়া চক্র মুখোমুখি হবে ফরিদপুর মুসলিম মিশনের। আগামী ২২ডিসেম্বর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মো. খায়ের মিয়া বলেন, যুব সমাজকে মাদকসহ নানা অপরাধ থেকে দুরে সরাতে এবং তাদেরকে মাঠমুখী করতে এ আয়োজন বিশেষ ভুমিকা রাখবে। এ ফুটবল লীগের মাধ্যমে ফুটবলের নতুন জাগরন হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
উল্লেখ্য এ ফুটবল লীগে আবাহনী ক্রিড়া চক্র, শফিউদ্দিন স্মৃতি সংঘ, মোহামেডান স্পোটিং ক্লাব, সবুজ সেনা ক্লাব, লক্ষীপুর যুব সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, শেখ জামাল ক্রীড়া চক্র ও ফরিদপুর মুসলিম মিশন অংশ নেবে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION