1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ফরিদপুর চিনিকলের মাঠ দিবস অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৪৮৮ জন পঠিত
ফরিদপুর চিনিকলের মাঠ দিবস অনুষ্ঠিত
ফরিদপুর চিনিকলের মাঠ দিবস অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি : মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে ‘আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদ’ শীর্ষক মাঠ দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা হতে চিনিকলের বি-সাবজোনের গোপালদি কেন্দ্রের পরমান্দপুর গ্রামের মাঠে মাঠ দিবস অনুষ্ঠানে আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল,মসলা,ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট (বিএসআরই)এর আয়োজনে চিনিকলের কৃষি বিভাগের সহযোগিতায় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট এর পরিচালক( প্রযুক্তি হস্তান্তর) ইসমাৎ আরা।

বিএসআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড.মো. আবু তাহের সোহেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। এসময় চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া,ব্যবস্থাপক(সম্প্র) প্রবীর মল্লিক,আখচাষী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক রেজাউল করিম,সাবেক সাধারন সম্পাদক কাজল বসু,বিএসআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা সঞ্জিত কুমার মন্ডল, মো. সাইফুর রহমান,ব্যবস্থাপক(ঋণ)মো. ইমরুল হাসান, ব্যবস্থাপক(বীজ) কানিজ ফাতেমা রোকসানা সহ চিনিকলের কৃষি বিভাগের কর্মকর্তা,আখচাষীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION