1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

ফরিদপুরে ৫ হাজার ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬৩ জন পঠিত
ফরিদপুরে ৫ হাজার ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী
ফরিদপুরে ৫ হাজার ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

স্টাফ রিপোর্র্টার : ফরিদপুরের নগরকান্দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় পালিয়ে গেছে তার দুই সহযোগী। আজ শনিবার ১৭ সেপ্টেম্বর সন্ধায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গ্রেফতার ওই মাদক ব্যবসায়ীর নাম হাবিব মোল্যা (২৫)। তিনি নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রামের মৃত সিদ্দিক মোল্যার ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুতারকান্দা গ্রামের মৃত সিদ্দিক মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার ও হাবিব মোল্যাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ভাঙ্গার মনসুরাবাদ গ্রামের বাসিন্দা বাবলু মোল্যা (৫১) ও মাহবুব মোল্যা (৩২) নামে দুজন পালিয়ে যায়।

এদের মধ্যে বাবলু মোল্যা গ্রেফতার হাবিব মোল্যার আপন ভগ্নিপতি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে। শামীম হোসেন জানান, পলাতক বাবলু মোল্যা একজন আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার জন্য তিনি বেশিরভাগ সময় শ^শুর বাড়িতেই অবস্থান করেন। গোয়েন্দা সূত্রের তথ্য মতে কক্সবাজার থেকে ৬ হাজার পিসের একটি ইয়াবার চালান আসে গতকাল শুক্রবার এই বাবলু মোল্যার কাছে। যার মধ্যে ইতোমধ্যে আটশো পিস ইয়াবা তারা বিক্রি করে দিয়েছে। তিনি বলেন, পলাতক বাবলু ও মাহবুবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান আরো জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION