1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ফরিদপুরে ৪টি প্রাইভেট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার বন্ধ

  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৮৬৪ জন পঠিত
ফরিদপুরে ৪টি প্রাইভেট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার বন্ধ
ফরিদপুরে ৪টি প্রাইভেট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার বন্ধ

স্টাফ রিপোর্টার : নানা অনিয়মের অভিযোগে ফরিদপুর বেসরকারি মালিকানায় চলে আসা চারটি হাসপাতাল বন্ধ করে দিয়েছেন ফরিদপুর স্বাস্থ্য বিভাগ। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের ভাঙ্গা রাস্তার মোড় থেকে শুরু করে ঢাকা-বরিশাল মহা সড়ক ধরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান।

ওই চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওই সড়কের দুই পাশে অবস্থিত। যে চারটি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় সেগুলি হল, পল্লী বন্ধু ডায়াগনস্টিক সেন্টার, সততা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, সাফা মক্কা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ও শাহ ফরিদ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল। এ অভিযানকালে অন্যদের মধ্যে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা আল-আমীন সরোয়ার, ফরিদপুর জেনারেল হাসপাতালের অ্যানেসথেসিষ্ট এনামুল হক মৃধা উপস্থিত ছিলেন। এসব প্রতিষ্ঠানে নানা অনিয়ম থাকায় চারটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ আসছিল। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করা হয়। যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে সে গুলো পরিদর্শন করে দেখা গেছে, তারা কোন নিয়ম নীতির তোয়াক্কা করছেনা। হাসপাতাল গুলোতে চিকিৎসক না থাকা, নোংরা পরিবেশ, শয্যা সংখ্যার বিপরীতে চিকিৎসক ও নার্স না থাকা, পুরনো যন্ত্রপাতি সহ নানা অনিয়ম দেখা গেছে। এ কারনে ওই প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION