1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৫০ জন পঠিত
ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত
ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে নিত্য প্রয়োজনীয় পন্যের মুল্য যৌক্তিক ও সহনিয় পর্যায়ে রাখার জন্য জেলা ভোক্তা-অধিকার সংরক্ষন আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের আয়োজনে, (৩০ অক্টোবর) রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশেকুল হক এর সভাপতিত্বে, সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, চেম্বার অব কমার্স এর সভাপতি মোঃ নজরুল ইসলাম, শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ, সিভিল সার্জন অফিসের খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, ভোক্তা অধিদপ্তর জেলা কমিটির সদস্য আসমা আক্তার মুক্তাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সেমিনারের মুল প্রবন্ধ পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ। সেমিনারে ফরিদপুরে নিত্য প্রয়োজনীয় পন্যের মুল্য যৌক্তিক ও সহনিয় পর্যায়ে রাখার জন্য বিশেষ ভাবে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION