1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

ফরিদপুরে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেলো চিকিৎসক ও চালকের

  • Update Time : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৯৮৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মল্লিকপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার বারোটার দিকে এ দূর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সাথে মল্লিকপুর এলাকায় বিপরীত দিকে থেকে ছেড়ে আসা একটি নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুব্রত কুমার নামের এক শিক্ষকের মৃত্যু হয়। নিহত সুব্রত বোয়ালমারীর ডা. দিলিপ রায় হেমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ছিলেন, তার বাড়ী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামে। তিনি জানান, এঘটনায় চালকসহ আহত আরো তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. আবুল বাশার জানান, দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ওই হাসপাতালের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর ও আলফাডাঙ্গা কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডা. সমীর কুমার বালা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরো জানান, আহতদের চিকিৎসা দেবার উদ্ধেশ্যে হাসপাতালে নেবার সময় চালক মো. মনির হোসেন মঞ্জু (৪০) পথি মধ্যে মারা গেলে তার লাশ নিয়ে যায় স্বজনরা। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION