1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

ফরিদপুরে ফেনসিডিলসহ পিকআপ জব্দ

  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৬৩৪ জন পঠিত
ফরিদপুরে ফেনসিডিলসহ পিকআপ জব্দ
ফরিদপুরে ফেনসিডিলসহ পিকআপ জব্দ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ফেনসিডিলসহ মো. হাসান আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে ফরিদপুর র‌্যাব-০৮। এসময় তার কাছে থাকা ২’শ ৫২ বোতল ফেনসিডিল, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ এবং সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুর র‌্যাব-০৮ এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একজন মাদক কারবারি মাগুরা জেলা হতে ফেনসিডিলের একটি চালান নিয়ে পিকআপ যোগে ফরিদপুরের উদ্দেশ্য রওনা হয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় নামক এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

এসময় মো. হাসান আলী নামে এক যুবকের কাছে থাকা ২’শ ৫২ বোতল ফেনসিডিল, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ এবং সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ফরিদপুর র‌্যাব-০৮ এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আটককৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION