1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

ফরিদপুরে নৈশ প্রহরীর বসতঘর পুড়ে সাত লক্ষ টাকার ক্ষতি

  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৬০৫ জন পঠিত
নৈশ প্রহরীর বসতঘর পুড়ে সাত লক্ষ টাকার ক্ষতি
নৈশ প্রহরীর বসতঘর পুড়ে সাত লক্ষ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের সালাম শেখ নামে এক নৈশ প্রহরীর বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বিকেল ৪ চারটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিক পুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া ঘরের মালিক স্থানীয় একটি পাথর ভাঙ্গা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার ঘরে নগদ টাকা, স্বর্নলংকারসহ মূল্যবান মালামাল ছিল।

ক্ষতিগ্রস্ত সালাম শেখ জানান,আমার ছেলের বউ ফিরোজা বাইরে থেকে বাড়ি এসে দেখে ঘরে আগুন জ্বলছে। দ্রুত ওই আগুন অন্য বসতঘরে ছড়িয়ে পড়ে। এসময় ডাকচিৎকার দিলে আশে পাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে তাৎক্ষণিকভাবে ফরিদপুর ও মধুখালি ফায়ার সার্ভিসকে খবর দেয়। মধুখালি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রতিবেশীদের সহযোগিতা দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৭লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে ওই পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে বলে দাবি করেন।

ক্ষতিগ্রস্ত ঘর মালিক সালাম শেখ বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেলো। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। তিনি অভিযোগ করেন শত্রুতা করে কেও আমার ঘরে আগুন লাগিয়ে দিতে পারে। আমি পরিবার-পরিজন নিয়ে এখন কোথায় থাকবো তা ভেবে পাচ্ছি না। কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION