1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু

ফরিদপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৪ জন পঠিত
ফরিদপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন
ফরিদপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার : উন্নয়ন, সমৃদ্ধ বাংলাদেশকে এগিয়ে নেবার সাহসী কণ্ঠস্বর প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে।দিনটি পালনে ফরিদপুর জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামীলীগ শহরের আলীপুর লাবলু সড়কস্থ শেখ রাসেল স্কয়ার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

ঢাক, ঢোল, সানাইয়ের তালে তালে দলীয় নেতাকর্মীরা জয় বাংলা ¯েøাগানে মুখরিত করে শহরের মুজিব সড়ক। র‌্যালিটি ফরিদপুর প্রেসক্লাব চত্তরে গিয়ে বিশাল কেক কাটে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে। মূল কর্মসূচিতে শহরের ঝিলটুলী থেকে জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠুর নেতৃত্বে একটি মিছিল ও আলীপুর খা পাড়া থেকে জেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এস.এম ইসহাক ও সাবেক শহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজমল হোসেন আজমের নেতৃত্বে একটি বিশাল মিছিল মূল দলের সাথে যুক্ত হয়ে অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, মাইনুদ্দিন আহমেদ মানু, সাবেক দপ্তর সম্পাদক এ্যাডঃ অনিমেষ রায়, সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক দীপক মজুমদার, আ.লীগ নেতা সোহেল রেজা বিপ্লব, এ্যাডঃ জাহিদ বেপারী, ফরিদপুর শহর আওয়ামীলীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির,

থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, জেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য আলী আশরাফ পিয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রতন সিকদার নিতাইসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ ছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন শিবাজী নিকেতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে ঘিরে প্রকাশ করে সাহিত্য বিষয়ক ছোট কাগজ “শিবাজী” এখানে লিখেছেন পীযূষ সিকদার, বিজয় পোদ্দার, রাশেদুজ্জামান সজিব, ইন্দ্রোজিৎ, শহীদুল্লাহ সিরাজী, ইঞ্জিনিয়ার হাওয়াদারসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION