1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ফরিদপুরে চেয়ারম্যান ও সচিবদের নিয়ে টুলস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৭২৭ জন পঠিত
ফরিদপুরে চেয়ারম্যান ও সচিবদের নিয়ে টুলস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফরিদপুরে চেয়ারম্যান ও সচিবদের নিয়ে টুলস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : স্থানীয় সরকার বিভাগ কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের অংশগ্রহণে নতুন উদ্ভাবিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) টুলস্ ও নির্দেশিকা বিষয় নিয়ে দিনব্যাপী প্রথম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসেনর আয়োজনে, (২৭ জুন) সোমবার সকাল ১০ টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা প্রশাসক তিনি তাঁর বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রার আলোকে ইউনিয়ন পরিষদ কর্তৃক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক “আমার গ্রাম আমার শহর” গ্রহণের মাধ্যমে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের যে কর্মপরিকল্পনা আমাদের হাতে তুলে দিয়েছেন, এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের অন্যতম হাতিয়ার হচ্ছেন জনপ্রতিনিধি ও সচিব, আজ যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সকল মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা ও গুনগত শিক্ষা প্রদান করতে হবে। উপকারভোগীদের অনলাইনে সেবা প্রদান করা সম্ভব আপনাদের মাধ্যমে।

সচিবদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনাদের সঠিক কাজের মাধ্যমে পরিষদের গতিশীলতা বৃদ্ধি করতে হবে। এসডিজি অর্জনে ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। পরিষদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সকল কাজের তথ্য ওয়েবসাইটে আপলোড করতে হবে। প্রশিক্ষণ অনুষ্ঠানটি সঞ্চালনা ও প্রশিক্ষণ প্রদান করেন ইউএনডিপি ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার। উদ্বোধন পর্ব শেষে দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে গতিশীলতা আনয়ন সম্পর্কে টেকসই উন্নয়ন অভীষ্ট টুলস্ ও নির্দেশিকার উপর গ্রুপ ওয়ার্ক করা হয় এবং ভোটের মাধ্যমে এসডিজির অগ্রাধিকার নির্নয় করা হয়।

এসময় এসডিজির ১৭ টি গোল- ১.দারিদ্র বিলোপ, ২.ক্ষুদা মুক্তি, ৩. সুস্বাস্থ্য ও কল্যাণ, ৪. গুনাগত, ৫. জেন্ডার সমতা, ৬. নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন , ৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, ৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো, ১০. অসমতার হ্রাস, ১১. টেকসই নগর ও জনপদ, ১২. পরিমিত ভোগ ও উৎপাদন, ১৩. জলবায়ু কার্যক্রম, ১৪. জলজ জীবন, ১৫. স্থলজ জীবন, ১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান ও ১৭. অভীষ্ঠ অর্জনে অংশীদারিত্ব নিয়ে বাস্তবায়নের উপরে নতুন উদ্ভাবিত টুলস ব্যবহার করার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা। প্রশিক্ষণ শেষে প্রতিটি ইউনিয়ন পরিষদে নতুন উদ্ভাবিত টুলস্ ব্যবহার করে ওয়ার্ড ভিত্তিক স্থানীয় বাসিন্দাদের নিয়ে এসডিজি অর্জনে কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION