1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৫০ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজারে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে যায়।

সোমবার দুপুরে র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার স্বাক্ষরিত একটা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা থানাধীন মালিগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে মালিগ্রাম বাজারের দক্ষিণ পাশে একটি কাভার্ড ভ্যান দাড়িয়ে দেখতে পায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে একটি চক্র। যাদের ধরতে তৎপর রয়েছে র‍্যাব ১০ ফরিদপুরের সদস্যরা। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION