1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

ফরিদপুরে কর্মসম্পাদন চুক্তির আঞ্চলিক পর্যায়ের স্টক হোল্ডারদের সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ১১৯৮ জন পঠিত
Exif_JPEG_420
স্টাফ রিপোর্টার :
ফরিদপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে ফরিদপুরে কর্মসম্পাদন চুক্তি (এপির )আওতায় আঞ্চলিক পর্যায়ের স্টক হোল্ডার দের এক সেমিনার মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
অনুষ্ঠানে তিনি তার  বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী পাটকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছেন । এজন্যে বহুমুখী ব্যবহার কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
তিনি বলেন প্লাস্টিকের পণ্য ব্যবহার বাদ দিয়ে আমাদের পাটের পণ্যের দিকে দিকে ঝুঁকে পড়তে হবে। কেননা প্লাস্টিক পচে না এবং পরিবেশের জন্য ক্ষতিকারক ।
তিনি বলেন পাটের ব্যবহার করে নিশ্চিত করতে পারলে আমাদের দেশে আগের মতই পাটের বিপ্লব ঘটানো সম্ভব। তা থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।
তিনি পাটের কর্মকর্তাদের প্রসঙ্গে বলেন আপনারা কৃষকদের সাথে কথা বলে কিভাবে পাটের উৎপাদন বাড়ানো যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি আগামীতে পাটের ব্যবহার ও উৎপাদন বৃদ্ধি করার জন্য সর্বস্তরে সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, করিম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, বিশিষ্ট সমাজসেবক আওলাদ হোসেন বাবর , মরিয়ম বেগম গোলাম সরোয়ার তালুকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION