1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি সালথা থানার শেখ সাদিক

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৬৭ জন পঠিত
ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি সালথা থানার শেখ সাদিক
ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি সালথা থানার শেখ সাদিক

মনির মোল্যা, সালথা : ফরিদপুরে পুলিশের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়েছেন মো. শেখ সাদিক। তিনি জেলার সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত। বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম (সেবা)। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। শেখ সাদিক থানার অভিযোগ অনুসন্ধান, মাদক উদ্ধার, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়। তাঁর এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION