1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণের চেষ্টায় সালথা থানায় মামলা

  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৪৪৯ জন পঠিত
প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণের চেষ্টায় সালথা থানায় মামলা
প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণের চেষ্টায় সালথা থানায় মামলা

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় তালাকপ্রাপ্ত এক বাকপ্রতিবন্ধী তরুনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে মো. তাহাজ্জত মোল্যা (৩৫) নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগি তরুনীর কৃষক বাবা বাদী হয়ে সোমবার (১২ ডিসেম্বর) সকালে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বখাটে তাহাজ্জত মোল্যা সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মৃত মোকছেদ মোল্যার ছেলে। মামলার পর থেকে ওই বখাটে পলাতক রয়েছেন।

স্থানীয় গ্রামবাসী জানান, অভিযুক্ত তাহাজ্জত মোল্যা দুটি বিয়ে করেন। তবে দুই স্ত্রীকেই তালাক দিয়েছেন তিনি। তার প্রথম স্ত্রীর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। সন্তান দুই জনই থাকে দাদির কাছে। আর বখাটে তাহাজ্জত অলস টাইপের লোক, সে কোনো কাজকর্ম করে না। এলাকায় বেকার ঘুরে বেড়ায়। তিনি নানা অপরাধের সঙ্গেও জড়িত বলে জানা গেছে। নির্যাতিত ওই তরুনীর বাবা জানান, তার মেয়ে জন্মের পর থেকেই বাকপ্রতিবন্ধী। এমন অবস্থায় উপযুক্ত বয়স হওয়ার পর গত দুই বছর আগে তাকে এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর তার এক ছেলে হয়েছে। তবে ৪-৫ মাস আগে তাকে তালাক দেয় তার জামাই। এরপর থেকে সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকেন তিনি।

মামলা সুত্রে জানা গেছে, গতকাল রবিবার রাত ৮টার দিকে ওই বাকপ্রতিবন্ধী তরুণী তার সন্তানের জন্য চকলেট কিনতে স্থানীয় একটি দোকানে যান। সেখান থেকে ফেরার পথে বখাটে তাহাজ্জত মোল্যা তাকে ঝাপটে ধরে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায় ওই তরুণীকে মাটিতে ফেলে দেওয়া হয়। এতে সে আহত হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটে ওই যুবক পালিয়ে যায়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, রবিবার রাতে ঘটনার পরপরই ওই তরুণী ও তার পরিবার থানায় এসেছিল। সোমবার সকালে ভুক্তভোগির তরুণীর বাবা বাদী হয়ে তাহাজ্জত নামে এক যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আমরা অভিযুক্ত যুবককে ধরতে অভিযান চালাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION