1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

পুনরায় প্রেসিডিয়াম মেম্বার মনোনীত হওয়ায় দলীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা

  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৭ জন পঠিত
পুনরায় প্রেসিডিয়াম মেম্বার মনোনীত হওয়ায় দলীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা
পুনরায় প্রেসিডিয়াম মেম্বার মনোনীত হওয়ায় দলীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগে দ্বিতীয়বার এর মতো আব্দুর রহমান প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত হওয়ার পর নির্বাচনী এলাকায় আসলে তাঁকে শুভেচ্ছা জানাতে আসেন দলীয় নেতাকর্মীরা। ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে নিজ বাড়িতে আসার পর তাঁর নির্বাচনী এলাকা ফরিদপুর-১ আসনের( বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানাতে ভীড় জমায়।

শুভেচ্ছা জানাতে আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল বোস, জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক, সাধারন সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোকারম মিয়া বাবু, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি শেখ আক্কাস হোসেনসহ

মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা আব্দুর রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

পুনরায় প্রেসিডিয়াম মেম্বার মনোনীত হওয়ায় দলীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা

পুনরায় প্রেসিডিয়াম মেম্বার মনোনীত হওয়ায় দলীয় নেতৃবৃন্দের শুভেচ্ছা

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION