1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

নির্যাতন থেকে পরিত্রাণ দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৪৮৩ জন পঠিত
নির্যাতন থেকে পরিত্রাণ দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
নির্যাতন থেকে পরিত্রাণ দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের কৃষ্ণনগর ইউনিয়নের উজান মল্লিকপুর গ্রামে অত্যাচার নির্যাতন থেকে পরিত্রাণ দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। আজ বুধবার সকালে মল্লিকপুর বাসস্ট্যান্ড বাজারে এ মানববন্ধন করা হয়। স্থানীয় প্রবীণ নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক’শ মানুষ এতে অংশ নেন। মানববন্ধনে অভিযোগ করা হয়, উজান মল্লিকপুর গ্রামের মানুষ ভূমিদস্যুতা সহ বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার। রাজ্জাক মিজি নামে এক ব্যক্তি জীবদ্দশায় অত্যাচার নির্যাতন করেছেন। তার মৃত্যুর পর তার পরিবার একইভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে।

একই গ্রামের মুন্সি মোশাররফ হোসেন বলেন, রাজ্জাক মিজি মুক্তিযুদ্ধ না করেও জালিয়াতি করে মুক্তিযোদ্ধার তালিকায় নাম দিয়েছেন। বেঁচে থাকতে অন্যায় প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষের জায়গা জমি দখল করেছে। গরিব মানুষেরা মামলাও করতে পারেনি। তিনি বলেন, রাজ্জাক মিজি ব্যবসা কিংবা চাকরি কিছুই করতেন না। অথচ তিনি লাখ লাখ টাকার সম্পদ তৈরি করে গেছেন অবৈধ পথে। তার মৃত্যুর পরে তার ছেলে বেলায়েত একই ভাবে মানুষের জমি, সরকারী জমি দখল করে আসছে। প্রতিবাদ করলেই হামলা মামলা করে হয়রানী করা হয়। তাই এলাকাবাসী বাধ্য হয়ে মানববন্ধন করছে।

মানববন্ধনে কৃষ্ণনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জবেদ আলী ফকির বলেন, রাজ্জাক মিজি মুক্তিযুদ্ধে অংশ না নিলেও মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা হয়ে যান। এব্যাপারে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও জামুকার বরাবর আবেদন করা হয়েছে। তারা আজিজ মিজির সনদ বাতিলের দাবি জানান। স্থানীয় বাশার মাল জানান, তার জমিতে জোর পূর্বক ঘর তুলছে রাজ্জাক মিজির ছেলে বেলায়েত। বাধা দিতে গেলে আমাকে হত্যা ও মামলা দেয়ার হুমকি দেয়া হচ্ছে।

তিনি বলেন, একজনের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তাকে দিয়েছিল গেজেট ভুক্ত করার জন্য, তিনি সেই সার্টিফিকেট দিয়ে নিজের নাম গেজেটভুক্ত করেছেন। এলাকার যে কোন প্রবীণের কাছে প্রশ্ন করলে এই বিষয়ে জানতে পারবেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে বীর মুক্তিযোদ্ধা মৃত রাজ্জাক মিজির সন্তান বেলায়েত মিজি বলেন, যারা মানববন্ধন করেছে তাদের মধ্যে অনেকে আমার আত্মীয় স্বজনও রয়েছেন। জমিজমা নিয়ে তাদের সাথে বিরোধ রয়েছে বলেই তারা এসব অভিযোগ করছে। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি নিয়মকানুন মেনেই গেজেটভুক্ত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION