1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

নিজ ভুমিতে সংবর্ধিত হলেন একাত্তর টেলিভিশনের সংবাদকর্মী

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪৯৬ জন পঠিত

বোয়ালমারী অফিস :

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সহ সাধারণ  সম্পাদক নির্বাচিত হওয়ায় একাত্তর টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম টিটো জেলার বোয়ালমারী উপজেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার দুপুরে স্থানীয় বোয়ালমারী বার্তা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বোয়ালমারীতে কর্মরত সংবাদকর্দের ব্যানারে। সেখানে সংবাদকর্মীরা ফুলেল অভ্যার্থনা,বই উপহার আর মিষ্টি মুখ করিয়ে টিটোকে সংবর্ত করেন।

জ্যেষ্ঠ সাংবাদিক, কবি কাজী হাসান ফিরোজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বোয়ালমারী বার্তা সম্পাদক এ্যাডঃ কোরবান আলী,বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন,যুগান্তর প্রতিনিধি সেলিম রেজা লিপন, এন, টিভির জেলা প্রতিনিধি  সঞ্জিব দাস, সমকালের কাজী আমিনুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও ঢাকা টাইমস প্রতিনিধি আমীরচারু বাবলু প্রমুখ  শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি কামরুল সিকদার। অনুষ্ঠানে অন্য সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. মনিরুল ইসলাম টিটো’র বাড়ী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দ: শিবপুর গ্রামে। তিনি বর্তমানে ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় বসবাস করেন। টিটো একাত্তর টেলিভিশনে ফরিদপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION