1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

নগরকান্দায় ভারতীয় নাগরিক আটক

  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৪২৭ জন পঠিত
নগরকান্দায় ভারতীয় নাগরিক আটক
নগরকান্দায় ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে পার্থবর্তী আগারওয়ালা (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। রবিবার (০২ এপ্রিল) দুপুরে উপজেলার বাউতিপাড়া এলাকার একটি কালি মন্দিরের সামনে থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক হওয়া পার্থবর্তী আগারওয়ালা ভারতের কলিকাতার ধর্মতলার মারওয়ারিপট্টি এলাকার বাসিন্দা। সে ওই এলাকার রামপ্রসাদ আগারওয়ালার ছেলে বলে জানায় পুলিশ। সে বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নগরকান্দার উপজেলার বাউতিপাড়া এলাকায় একজন ভারতীয় নাগরিককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে রাখেন ওই এলাকার মানুষ। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে গিয়ে ওই ভারতীয় নাগরিককে আটক করে থানায় নিয়ে যায়। ওই ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসাসহ বৈধ কোনো কাগজপত্র না দেখাতে পারায় এ ঘটনায় নগরকান্দা থানায় একটি এজাহার দায়ের করেছে পুলিশ।

আটকের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে পুলিশ ওই ভারতীয় নাগরিককে আটক করে থানায় নিয়ে আসেন। সে আমাদের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। সে অবৈধভাবে পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাইতো অবৈধভাবে বিনা পাসপোর্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করে ১৯৫২ সালের দি কন্ট্রোল অফ এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারার অপরাধ করেছে। তাইতো তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION