1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

নগরকান্দায় ইজিবাইক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিলেন স্থানীয় জনতা

  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬৫ জন পঠিত
নগরকান্দায় ইজিবাইক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিলেন স্থানীয় জনতা
নগরকান্দায় ইজিবাইক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিলেন স্থানীয় জনতা

নগরকান্দা সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক চুরি করে পালানোর সময় চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৯টার দিকে নগরকান্দা উপজেলা সদরের অগ্রণী ব্যাংকের সামনে ইজিবাইক রেখে সড়কের পাশে একটি দোকানে ব্যক্তিগত কাজ করছিলেন ইজিবাইকের মালিক নগরকান্দা উপজেলার ছোটপাইককান্দি গ্রামের মৃত মনির শেখের ছেলে রমজান শেখ।

এসময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গুপ্তরগাতি গ্রামের খোকা মোল্লার ছেলে ইমারত মোল্লা ইজিবাইকটি চুরি করে পালিয়ে যায়। ইজিবাইক নিয়ে পালিয়ে যেতে দেখে, চোরকে ধরতে ইজিবাইকের মালিক রমজান শেখ পিছে পিছে ছুটতে শুরু করেন। নগরকান্দা উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে স্থানীয় জনতা ধাওয়া করে ইজিবাইকের চোর ইমারত মোল্লাকে আটক করে। এসময় ইজিবাইক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দেন স্থানীয়রা।

তবে শাকা মুন্সী নামে এক চোর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। শাকা মুন্সীর বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে। নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, ইমারতকে আটক করে মঙ্গলবার সকালে ফরিদপুরে আদালতে পাঠানো হয়েছে। ইজিবাইকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় ইজিবাইকের মালিক রমজান শেখ বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION