1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৫০৯ জন পঠিত
ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক
ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক

মধুখালী প্রতিনিধি : মৌসুমে ফরিদপুরের মধুখালী উপজেলায় বিভিন্ন জাতের ধান চাষ করে মধুখালী এলাকার কৃষকরা। বেশিরভাগ খেতের ধান পাকতে শুরু করায় খেত থেকে সেসব ধান কেটে মাড়াই করে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এ বছর বিভিন্ন জাতের ধানের মধ্যে হাইব্রিড ছাড়াও উচ্চ ফলনশীল বিনা-১৭, বিনা-২০, ব্রি-৭৫, ব্রি-৮৭, বোরো জাতের ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে বেশিরভাগ ধান কাটা শেষ হয়ে যাবে। উপজেলার রায়পুর ইউনিয়নের ঝাউহাটির মাঠে চোখে পড়ে বিস্তীর্ণ আমন খেত। ধান কেটে কেও মাঠে রোদে রেখেছেন, কেওবা মাথায় করে ঘরে নিতে ব্যস্ত।

কথা হয় কৃষক মোঃ ইকরামের সাথে তিনি বলেন এক একর জমিতে হাউব্রিড ধানের চাষ করেছিলেন। এখন জমির সেই ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন তিনি। কোরকদী ইউনিয়নের কলাইকান্দা গ্রামের কৃষক আনন্দ বলেন, এবার সব কিছুর দাম অনেক বেরেছে, যদি ধানের দামটাও বৃদ্ধি পায় তাহলে কৃষক লাভবান হবে। কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেন, এ বছর উপজেলার ১১টি ইউনিয়নে ৮ হাজার ৬২০ হেক্টর জমিতে আমনের ফলন হয়েছে। যা গত বছরে ছিল ৮ হাজার ৬৫৪ হেক্টর। গতবারের তুলনায় ৩৪ হেক্টর পরিমান কম ফলন হয়েছে। সামান্য পরিমান কম ফলন হওয়ার জন্য কৃষি কর্মকর্তা জানান, সঠিক সময়ে বৃষ্টিপাত না হওয়া ও পাট দেরিতে কাটার জন্য ফলন কিছুটা কম হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION