1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী

দূর্যোগ প্রবণ ডিক্রিরচরে শোক দিবস পালন যেভাবে…

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ১৫৫৮ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
প্রাকৃতিক দুর্যোগ প্রবণ পদ্মার চরাঞ্চল ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়নে জাতীয় শোক দিবস পালনে পৃথক প্রস্তুতি সভা করেছে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় আওয়ামীলীগ। রোববার দুপুরে ডিক্রিরচর ইউপি কার্যালয়ে ও বিকালে ধলার মোড় ঘাট এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগ প্রস্তুতিসভা করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিসভায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ মেহেদী হাসান মিন্টু ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সচিব ইফতেখার আহমেদ, ইউপি সদস্য মনোয়ার ফকির, মোঃ জলিল মন্ডল, মোঃ মিন্টু মিয়া, মোঃ আবুল হাসান মন্টু, মোসাঃ হাসিনা বেগম, মোসাঃ মনোয়ারা পারভীন, মোসাঃ হাসিনা পারভীনসহ নেতৃবৃন্দ। সভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের উদ্ধেশ্যে জাতীয় কর্মসুচীতে অংশগ্রহনের পর আলোচনা সভা, দুপুরে মিলাদ এবং দোয়া মাহফিল ও বিকালে কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হবে।

অপরদিকে বিকালে উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান ফজল। এসময় ইউ,পি চেয়ারম্যান যুবলীগ নেতা মোঃ মেহেদী হাসান মিন্টু ফকির, ছাত্রলীগ নেতা শিপন মোল্যাসহ প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দবক্তব্য রাখেন। জাতীয় শোক দিবস পালনে ওই দিন ইউনিয়নের সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহ্ফিল, এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনসহ দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে ফজলুর রহমান ফজল চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানান। তবে, চক্রান্তকারী লুটেরাদের কৌশলী অপপ্রচারের ভিত্তিতে কোন নীরিহ বা নিরপরাধি আওয়ামীলীগার যেন হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাথার অনুরোধ জানান। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION