1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ঢাকা রেঞ্জের আন্তঃজেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ফরিদপুর পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৪২৫ জন পঠিত
ঢাকা রেঞ্জের আন্তঃজেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ফরিদপুর পুলিশ
ঢাকা রেঞ্জের আন্তঃজেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ফরিদপুর পুলিশ

স্টাফ রিপোর্টার : ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর ফাইনালে নারায়নগঞ্জ জেলা পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ফরিদপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. রাকিবুল ইসলাম চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) দিনগত সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নরসিংদী জেলা পুলিশ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। সেখানে ২-০ সেটে নারায়নগঞ্জ জেলা পুলিশকে হারিয়ে ফরিদপুর জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে ম্যাচ সেরা খেলোয়াড় হন ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রাকিবুল ইসলাম। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি, সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন নরসিংদী জেলার পুলিশ সুপার ও ঢাকা রেঞ্জের আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর সভাপতি মো. আশরাফুল আজিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন, নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে,এম শহীদুল ইসলাম সোহাগ প্রমূখ। ঢাকা রেঞ্জের এ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট ১১ টি জেলা পুলিশের দল অংশগ্রহণ করেন। নকআউট পর্বের এ খেলায় এর আগে মাদারীপুর, কিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা পুলিশের ব্যাডমিন্টন দলকে হারিয়ে ফাইনালে উঠে ফরিদপুর। পরবর্তীতে ফাইনালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ব্যাডমিন্টন দলকে হারিয়ে এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ফরিদপুর জেলা পুলিশ দল।

ঢাকা রেঞ্জের আন্তঃজেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ফরিদপুর পুলিশ

ঢাকা রেঞ্জের আন্তঃজেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ফরিদপুর পুলিশ

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION