1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ডেঙ্গু আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা : চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জনের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৪৬৬ জন পঠিত
ডেঙ্গু আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা : চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জনের মৃত্যু
ডেঙ্গু আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা : চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ডেঙ্গু আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় এ জেলার হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দুইজনের। নিহতেরা হলেন, জেলার সদর উপজেলার কেশবনগর ইউনিয়নের বাসিন্দা সুকুমার কৃত্তনিয়া (৭৭) এবং রাজবাড়ী জেলার বাসিন্দা সালমা বেগম (৪২)। এ নিয়ে গত পাঁচদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগী মারা গেলেন।

জেলায় এপর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৯ জন। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৪৫ জন। এদের মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জন, জেনারেল হাসপাতালে ১৩ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন,

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, ফরিদপুর ডায়াবেটিস অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন রোগী ভর্তি হয়েছেন। জেলায় এ পর্যন্ত ২ হাজার ২৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৮৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ৩৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION