1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

ডিউটিরত অবস্থায় বিজিবি সদস্য নেপালের মৃত্যু

  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৫২৩ জন পঠিত
ডিউটিরত অবস্থায় বিজিবি সদস্য নেপালের মৃত্যু
ডিউটিরত অবস্থায় বিজিবি সদস্য নেপালের মৃত্যু

মধুখালী প্রতিনিধি : ৫ বছরের অর্ণপ জানে না বাবা বেঁচে নেই। কারন তিন দিন আগে সে বাবার কাছ থেকে বিভিন্ন ধরনের চকলেট, চকলি সহ নানারকম খাবার জিনিস পেয়েছে। বাড়ি থেকে যাবার আগে ভীষণ আদর করে বলেছিল থাকো, আমি আবার আসার সময় তোমার অনেক কিছু খাবার জিনিস নিয়ে আসবো। সে ভাবে আসা আর হলো না নেপালের। আসছে ঠিকই কিন্তু লাশ হয়ে অ্যম্বুলেন্সে করে। কে জানতো বাড়ি থেকে যাবার তিনদিন পরে লাশ হয়ে আসবে। জয়পুরহাট বিজিবি ক্যাম্পে মারা যাওয়া নেপালের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের কলাগাছি গ্রামে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তাঁর বাড়িতে গিয়ে শুধু শোকের মাতম চোখে পড়ে। আর ৫ বছরের অর্ণপ নিরবে রান্না একটি ঘরের বারান্দার সিড়িঁতে বসে আছে অন্য বাচ্চাদের সাথে। পারিবারিকসূত্রে জানা যায়, শুক্রবার ভোরে জয়পুরহাটের বিজিবি ক্যাম্পের প্রধান গেটে ডিউটিরত অবস্থায় নেপাল মারা গেছে। নেপালের চাচাত ভাই ও মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষক তাপস দাস জানান, নেপাল গত মঙ্গলবার বাড়ি থেকে চাকুরির স্টেশনে চলে যায়। সকালে আমরা জানতে পারি সে মারা গেছে।

নেপালের বড় ভাইয়ের স্ত্রী জানান, আমার স্বামীসহ আমার ঢাকায় থাকি। ভোরে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাড়িতে জানায় নেপাল মারা গেছে। বাড়ি থেকে মেবাইলে আমাদের জানায় নেপাল মারা গেছে। এরপর আমার স্বামী ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হয় এবং আমি মধুখালীর উদ্দেশ্যে রওনা হয়। নেপালের লাশ অ্যা¤বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসছে। নেপাল মধুখালী উপজেলার বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে এস.এস.সি পরীক্ষা দিয়ে পাস করে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^জিৎ কুমার জানান। তিনি আরও জানান, নেপাল ভালো ছাত্র ছিল এবং শান্ত,ভদ্র ছিল।

নেপালের চাচাত ভাই দেবাশিষ দাস জানান, নেপাল ২০১২ সালের ২২ এপ্রিল চাকুরিতে যোগদান করে। ৭ বছর আগে পাংশা উপজেলার বাগদুল গ্রামে বিবাহ করে এবং ৫ বছরের একটি পুত্র সন্তার অর্ণপ রয়েছে। নেপালসহ তিন ভাইয়ের মধ্যে সে মেঝো ছিল। এলকারা কারো সাথে সে খারাপ ব্যবহার করেনি। নেপালের বাবা, মা,স্ত্রীর সাথে বিকাল সাড়ে ৫টা নাগাদ কথা বলার চেষ্টা করলেও তাঁদের আহাজারির কারনে কথা বলা সম্ভব হয়নি।

নেপালের আত্মীয় অনিমেষ দাস জানান, নেপালের ভাই লাশ নিয়ে বিকাল ৫ দিকে নাটোর পার হয়েছে। বাড়িতে পৌঁছাতে রাত ৮ টা পর্যন্ত সময় লাগে। মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাবির উদ্দিন সেক জানান, সকালে জয়পুরহাটে বিজিবি ক্যাম্পের অধিনায়ক পরিচয়ে আমাকে ফোন দিয়ে জানায় আপনার ইউনিয়নের কলাগাছি গ্রামের নেপাল মারা গেছে। সে সংবাদটি আমি নেপালের বাড়িতে পৌছায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION