1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

চোরাই গরুর মাংশ বিক্রি!

  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৬৭২ জন পঠিত

এসএম রুবেল, বোয়ালমারী ব্যুরো :

ফরিদপুরের বোয়ালমারীতে চোরাই গরুর মাংশ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। রোবাবার সকালে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা বাজারে এ চোরাই গরুর মাংশ বিক্রি করেন পরমেশ্বরদী গ্রামের বাসিন্দা কসাই কাবুল সরদার। সূত্রে জানা জানা যায়, পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের বিধবা শুকুরন বেগম নামের এক মহিলার লাল রংয়ের ২ বছর বয়সী গরু শনিবার ২১ মে রাতে চুরি হয়। পরে বিধবা শুকুরন ও তার আত্মীয় স্বজনেরা গরু খুঁজতে বেড়িয়ে পড়েন। এসময় রোববার সকালে কসাই কাবুল জয়পাশা বাজারে গরুর মাংশ বিক্রি করেন। গরুর মালিক ওই বিধবা মহিলা ও এলাকাবাসি কসাই কাবুল কে সন্দেহ করে কার গরু জিজ্ঞাসা করেন। পরে তিনি বলেন, গরুটি ইকতার নামে একজনের কাছ থেকে কিনেছেন এবং গরু বিক্রেতার বাড়ি একই গ্রামে। তখন ওই বিধবা মহিলা গরু বিক্রেতা ইকতারের বাড়িতে গেলে তিনি পালিয়ে যায়। পরে কসাই তড়িঘড়ি করে স্থান থেকে সটকে পড়ে। বিধবা মহিলার ভাই দবির হোসেন জানান, শনিবার গভীর রাতে তার বোন ঘুম থেকে উঠে গোয়ালঘর গেলে দেখতে পান গরু ঘরে নেই। তখন বোন কান্নাকাটি করে গরু তল্লাশি করতে বেড় হোন। ডহরনগর ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক মনির হোসেন বলেন, গরু চুরির খবর পেয়ে জয়পাশা বাজারে গিয়ে কসাই কে পাওয়া যায়নি। সটিক প্রমানের মাধ্যমে আসামী শনাক্ত করে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION