1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া পাওনার দাবী

  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের বৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস লি: এর অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বকেয়া পাওনার দাবীতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান শেষে মিলের প্রধান ফটকে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

শনিবার সকালে ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।

সমিতির সভাপতি আলী আকবর শেখের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির ফরিদপুর চিলিকল শাখার সাধারন সম্পাদক আবুল বাশার বাদশা প্রমুখ।

কর্মসূচী পালনকারীরা ফরিদপুর চিনিকলের প্রায় ৩শ ২১জন শমিক কর্মচারী ও কর্মকর্তার গ্রাইচ্যুটি, সরকার ঘোষিত জাতীয় মজুরী কমিশন, মজুরী ও বেতন স্কেলের বকেয়াসহ প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে বলে জানান। তাদের দাবী, বিগত ৬/৭ বছর অবসর গ্রহন করলেও পাওনা টাকা না পাওয়া ৩শ ২১টি পরিবার মানবেতর জীবনযাপন করছে।

দ্রুততম সময়ে পাওনা পরিশোধ না করা হলে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আগামী ০৬ সেপ্টেম্বর চিনি শিল্প ভবন ও শিল্প মন্ত্রনালয় প্রাঙ্গনে বিক্ষোভ মহাসমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান এবং ০৭ সেপ্টেম্বর চিনি শিল্প ভবন ও শিল্প মন্ত্রনালয় প্রাঙ্গনে অবস্থান গ্রহন ও প্রতীকি অনশন কর্মসূচী পালন করা হবে বলে জানান তারা।

মধুখালী রেলগেট এলাকায় মানবন্ধন কর্মসূচী পালন শেষে বিক্ষোভ মিছিল কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খবিরউদ্দিন মোল্যার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি হস্তান্তরের পর চিনিকলের প্রধান ফটোকের এক ঘন্টা াবস্থান কর্মসূচী পালন করেন তারা। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION