1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চলন্ত ভ্যান থেকে পড়ে ট্রাক চাকায় পিষ্ট চালক

  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৫৮৭ জন পঠিত
চলন্ত ভ্যান থেকে পড়ে ট্রাক চাকায় পিষ্ট চালক
চলন্ত ভ্যান থেকে পড়ে ট্রাক চাকায় পিষ্ট চালক

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে ইট বোঝাইকৃত ট্রাকের ধাক্কায় চলন্ত ভ্যান থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে জাহান শেখ (৬০) নামে এক ভ্যান চালকের নিহতের ঘটনা ঘটেছে। তবে ঘাতক ট্রাকটি ও চালক, হেল্পারকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রূপাপাত ইউনিয়নের কলিমাঝি সাইনবোর্ড এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের বাসিন্দা। আটকৃক ট্রাক চালক ও হেপ্লার কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের কেরামত শরীফ (১৮), রাজিব মোল্যা (১৮), নাজিব (২৪) বর্তমানে থানা হাজতে আছে।

জানা যায়, সকাল ৯টার দিকে ভ্যান চালক জাহান শেখ নিজের ব্যাটারিচালিত অটোভ্যানে খড়ি বোঝাই দিয়ে শেখর ইউনিয়নের সহস্রাইল থেকে রূপাপাত ইউনিয়নের বনমালীপুরের দিকে যাচ্ছিলো। এ সময় ভাটিয়াপাড়াগামী একটি ইটবোঝাইকৃত ট্রাক (যশোর ড ১১-১২৭৭) পেছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান চালক জাহান সড়কে সিটকে পড়ে। ঘাতক ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে এ সময় জাহান ঘটনাস্থলেই মারা যান। বিক্ষুব্ধ এলাকাবাসী বেলা ১১টা পর্যন্ত সড়ক আটকে রাখায় যান চলাচল ব্যাহত হয়।

ঘটনাস্থলে বোয়ালমারী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিক্ষুব্ধ জনগণ সড়ক আটকে রেখেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ঘাতক ট্রাক ও চালক, হেপ্লারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION