1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

চরভদ্রাসনে ব্যবসায়ী হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টার অভিযোগ তুলে প্রতিবাদ

  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১২৪৫ জন পঠিত

চরভদ্রাসন প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলার বালু ব্যবসায়ী মো. কাওছার খানের হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রবাহের উদ্ধেশ্যে সমকামিতাকে সামনে আনা হয়েছে দাবী করে প্রতিবাদে মানববন্ধন করেছে ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা।
মঙ্গলবার সকালে চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত কাউসার খানের মা কুলসুম বেগম, স্ত্রী শারমিন আক্তার, ভাই লিয়াকত খান ও ইলিয়াস খানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ হতে বলা হয় নিহত কাওছার খান কখনও এই ধরনের অপ্রীতিকর (সমকামিতা) ঘটনার সাথে জড়িত ছিলেন না, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। সমকামিতার াভিযোগ তুলে মামলা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চালানো হচ্ছে বলে দাবী করেন তারা। অধিকতর তদন্তের দাবি করে মানববন্ধনকারীরা প্রকৃত সত্য উন্মোচন করে হত্যাকান্ডের সাথে সম্পৃক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
উল্লেখ্য, উপজেলার এমকে ডাঙ্গী গ্রামের বাসিন্দা বালু ব্যবসায়ী মো. কাউসার খানের লাশ চর হরিরামপুর ইউনিয়নের বিশাই মাতুব্বরের ডাঙ্গীর পদ্মার পাড় নিকটবর্তী এলাকা থেকে ২৬ নভেম্বর দুপুরে উদ্ধার করে পুলিশ। এর আগে ২৫ নভেম্বর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এদিকে লাশ উদ্ধারের ১২ ঘন্টার মধ্যে ২৬ নভেম্বর দিবাগত মধ্যরাতে উপজেলার বিএস ডাঙ্গী প্রামের ১৬ বছর বয়সী কিশোর (শাফাওত ইসলাম সিফাত) ও তার পিতা শাহীন মোল্লাকে আটক করে পুলিশ।
১৭ নভেম্বর দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আটক কিশোর আসামীর স্বিকারোক্তির বরাত দিয়ে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান জানান, ছুরির দেখিয়ে ভীতি সৃষ্টি করে জোর পুর্বক সমকামীতা করার চেষ্টাকালে বলাৎকার চেষ্টাকারীর সেই ছুরিটিই কৌশলে ছিনিয়ে নিয়ে তা দিয়েই ওই কিশোরই কুপিয়ে হত্যা করা হয় ওই ব্যবসায়ীকে।
তিনি জানান, ইতিপুর্বেও একাধিকবার ওই ব্যাক্তি কিশোরটিকে নিয়ে জোরপুর্বক সমকামিতায় লিপ্ত হয়। স্বাভাবিকভাবে সমকামিতা করতে না দেয়ায় এবার ছুরি দেখিয়ে ভীতি প্রদর্শন করে সমকামী সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়। এসময় ওই কিশোর ক্ষুব্দ হয়ে কৌশলে ছুরিটি ছিনিয়ে নিয়ে কুপিয়ে হত্যা করে।
তিনি আরো জানান, হত্যার পর ওই কিশোর তার পরিবারকে বিষয়টি জানালে কিশোরের পিতা মো. শাহীন মোল্লা ঘটনা সংশ্লিষ্ট আলামত ধ্বংসের পরামর্শ দেয়। তার পরামর্শে পরিধেয় বস্ত্র ও মোবাইল পুড়িয়ে ধ্বংসের চেষ্টা ও ওই ব্যবসায়ীর ব্যবহৃত মোটর সাইকেলটি সংশ্লিষ্ট উপজেলার বাইরে সদর উপজেলার মধ্যে ফেলে দেয়া হয়। পুত্রকে আলামত নষ্টের এমন পরামর্শ দেয়ায় পিতা শাহীন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবী পুলিশের।
সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হোসাইন, সুমন রঞ্জন সরকার, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION