1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

চরভদ্রাসনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৭৮৮ জন পঠিত
চরভদ্রাসনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
চরভদ্রাসনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আ: ওহাব মোল্ল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সরকারি কলেজ মাঠে গত সোমবার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ছেলে ও মেয়েদের মধ্যকার দু’টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ ফাইনাল খেলায় ছেলেদের মধ্যে উপজেলার চরহরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে উত্তর চরসুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে এবং মেয়েদের মধ্যে চরঅযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন।

এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। খেলায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার মো. বাহাউদ্দিন, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান ও সহঃশিক্ষা অফিসার মোঃ জামাল হোসেন প্রমূখ। খেলায় রেফরিংয়ের দায়িত্ব পালন করেন উপজেলার বাহরুল আলম মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক মোঃ নজরুল ইসলাম।

জানা যায়, গত ৪ জুন থেকে এ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে উপজেলার মোট ৫৪টি প্রথামিক বিদ্যালয় অংশ নেয়। প্রায় এক মাসকাল টুর্নামেন্টের বিভিন্ন স্তরের খেলা শেষে ছেলেদের মধ্যে চরহরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম উত্তর চরসুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেয়েদের মধ্যে চরঅযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উঠেন। পরে ফাইনাল খেলায় ছেলেদের মধ্যে উপজেলার চরহরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেয়েদের মধ্যে চরঅযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে শিরোপা জিতে নেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION