1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চরভদ্রাসনে জাতীয় ভোটার দিবস পালিত

  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৭৫১ জন পঠিত
চরভদ্রাসনে জাতীয় ভোটার দিবস পালিত
চরভদ্রাসনে জাতীয় ভোটার দিবস পালিত

লিয়াকত আলী লাভলু : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বুধবার জাতীয় ভোটার দিবস-২০২২ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজার চত্তর প্রদক্ষিনের পর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা করেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজীলা কবির ত্রপা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও থানা অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটির সার্বিক পরিচালনা করেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ রুবেল মিয়া।

“মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করব ভোটাধিকার” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন ও মোঃ মুনজুর সামাদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION