1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

চরভদ্রাসনে চাল দোকানে ১৭ হাজার টাকা জরিমানা

  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৭১১ জন পঠিত
চরভদ্রাসনে চাল দোকানে ১৭ হাজার টাকা জরিমানা
চরভদ্রাসনে চাল দোকানে ১৭ হাজার টাকা জরিমানা

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে বুধবার দুপুরে সদর বাজারের বিভিন্ন চাল দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্লাস্টিক বস্তাধারী চাল বিক্রির দায়ে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। অভিযানের অন্যরা হলেন-চরভদ্রাসন থানার এসআই মোঃ কামরুল ইসলাম, মোবাইল কোর্ট পেশকার সাদ্দাম হোসেন, অফিস সহায়ক মুহাম্মাদ বাবুল বিশ্বাস ও আনসার ব্যাটলিয়ন সদস্যবৃন্দ।

জানা যায়, খাদ্যজাত দ্রব্য সংরক্ষন ও সরবরাহর নীতিমালা লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন চাল দোকানে প্লাস্টিক বস্তাধারী চাল বাজারজাত করা হচ্ছে। তাই ভ্রাম্যমান আদালত উপজেলা সদর বাজারের ‘মিম রাইস ষ্টোরকে’ ৩ হাজার টাকা, মোল্যা রাইস ষ্টোরকে ৩ হাজার টাকা, আবুল রাইস ষ্টোরকে ৩ হাজার টাকা, দেওয়ান ষ্টোরকে ৫ হাজার টাকা, ইতি-ইব্রাহিম স্টোরকে ১ হাজার টাকা সহ আরও কয়েকটি দোকান মিলে মোট ১৭ হাজার টাকা জরিমানা ধার্য্য করেন এবং জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION