1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

গভীরে রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের দ্বারে দ্বারে এসপি শাহজাহান

  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৮৪ জন পঠিত
গভীরে রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের দ্বারে দ্বারে এসপি শাহজাহান
গভীরে রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের দ্বারে দ্বারে এসপি শাহজাহান

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে হঠাৎ জেঁকে বসেছে শীত। দিনে সূর্যের আলোয় শীত কিছুটা কম অনুভূত হলেও রাতে হাড় কাঁপানো হিম করা শীত জেঁকে বসে। আর এ সময় ছিন্নমূল ও অসহায় মানুষদের ভোগান্তি চরমে ওঠে। আর সেসব কথা মাথায় রেখে তীব্র শীতে রাতের আঁধারে পথে-ঘাটে, খোলা আকাশের নীচে ঘুমিয়ে থাকা অসহায় ও ছিন্নমূলদের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান, পিপিএম-সেবা। শনিবার (১৪ জানুয়ারি) দিনগত গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের দ্বারে দ্বারে যান এ পুলিশ সুপার। এসময় তাঁর সঙ্গী হিসেবে ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিলসহ পুলিশের একটি টিম।

গভীর রাতে জেলা শহরের শীঅঙ্গন, কিষাণের হাট, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন এলাকার ৩০০ জন শীতার্ত ছিন্নমূলদের গায়ে নিজ হাতে জড়িয়ে দেন শীতবস্ত্র কম্বল। এসময় আবেগে আপ্লুত হয়ে একজন শীতার্ত ছিন্নমূল বলেন, “এভাবে এতো রাইতে (রাতে) একজন পুলিশের এসপি ও অন্য স্যার আমাগো পাশে দাঁড়িয়েছেন। আমরা খুশি অয়ছি (হয়েছি)। এখন শীত কম লাগুম। আল্লাহ যেন তাগো ভালো করেন, অনেক বড় করেন।” এব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, চাকরির পাশাপাশি সমাজের দায়িত্বশীলতার অংশ হিসেবে সমাজের জন্য আমাদের কিছু করার রয়েছে। তাইতো, এ তীব্র শীতে আমাদের এ সমাজের ছিন্নমূল, অসহায়, দুঃস্থ শীতার্তদের কথা মাথায় রেখে এসপি স্যার এ উদ্যোগ নিয়েছেন। পাশে দাঁড়িয়েছেন তাদের।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION