1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু

কৃষকলীগের ফরিদপুর শহর শাখার নতুন কমিটি ঘোষণা

  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৭৪৪ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
কৃষক বাঁচাও দেশ বাঁচাও স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ কৃষক লীগের ফরিদপুর শহর শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় ফরিদপুরে হাসিবুল হাসান লাভলু সড়কে শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ ও প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক উপস্থিত ছিলেন।
এ সময় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নুরুল ইসলাম বাদশা, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ্যাড জামাল হোসেন মুন্না সহ জেলা উপজেলার স্থানীয় নের্তৃবৃন্দ ও সদর উপজেলার কৃষক লীগের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জি এম মোর্শেদ প্রিন্স। এছাড়া সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শেখ আকতার, ২৭নং ওয়ার্ড কৃষক লীগের আহ্বায়ক দেবদাস সাহা, কামরুল ইসলাম বাবুল সহ নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড প্রদীপ কুমার দাস লক্ষন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, যে যে কমিটিতে রয়েছেন স্ব স্ব অবস্থানে থেকেই সকলকে সংগঠনিক কার্যক্রম সুচারুরুপে পালন করতে হবে। তিনি বলেন, আগামী দিনে সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সকলকে নিয়েই কাজ করতে চাই।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বলেন, গাড়ি-বাড়িওয়ালা হালে টাকা পয়সার লোক দিয়ে কমিটি নয়, বঙ্গবন্ধুর আদর্শের লোক দিয়ে কমিটি করা হবে। কৃষক লীগের নেতা নির্বাচিত করার জন্য আওয়ামীপন্থি ও বঙ্গবন্ধুর আদর্শের লোক দিয়ে কমিটি করতে বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ শহীদুল ইসলাম বলেন, সংগঠনে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারলে তার মূল্যায়ন করা হবে। আগামীতে জেলার সকল উপজেলা সহ ওয়ার্ড কমিটিতে যোগ্য ব্যক্তিকে দিয়ে করা হবে বলে জানান তিনি।
আলোচনা শেষে ফরিদপুর শহর শাখা কৃষক লীগের আহবায়ক কামরুল ইসলাম বাবুল ও সদস্য সচিব দেবদাস সাহা সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION