1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

কিশোর অপরাধ নির্মূলে সহযোগীতা চায় পুলিশ

  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ১৩৯৯ জন পঠিত

মানিক দাস : বাংলাদেশের সাম্প্রতিক কিশোর অপরাধের পরিস্থিতি কারণ ও প্রতিকার শীর্ষক এক সেমিনার সোমবার সকাল ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ফরিদপুরে পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, অধ্যাপক বি এম সাইফুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সাংবাদিক পান্না বালা, শিপ্রা গোস্বামী, আসমা আক্তার মুক্তা, অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারি, জাহাপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক হোসেন, নুরুল ইসলাম, ফাতেমা বেগম, প্রমূখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সহযোগী অধ্যাপক লুৎফর রহমান। সভায় কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়াকে এক মারাত্মক সামাজিক অবক্ষয় বলে মনে করা হয়। এ জন্য সর্বস্তরের জনগণকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যানরা তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন । একই সাথে তাদের পরবর্তী পরিকল্পনা ও এবং কিশোর অপরাধ নির্মূলে তাদের পরবর্তীতে কি করনীয় তা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতির ভাষণে পুলিশ সুপার কিশোর অপরাধ নির্মূল করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি এ ব্যাপারে অভিভাবকদের ও জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION