স্টাফ রিপোর্টার :
ফরিদপুর-২ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী এ্যাডভোকেট মো. জয়নুল আবেদিন বকুল মিয়ার বটগাছ প্রতিকের ভোট চাইতে ঝাপিয়ে পড়েছেন দলটির কেন্দ্রিয় নেতারা। স্থানীয় সাংবাদিকদের সাথে সাক্ষাত দানকালে এ উপনির্বাচনে কালো টাকা ছড়ানো হচ্ছে বলে জানান তিনি।
বুধবার দুপুর থেকে দলটির মহাসচিব মো. হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মুফতী সরাফত হোসাইন, ফরিদপুর জেলা সভাপতি মো. আমজাদ হোসাইন, সহসভাপতি মাও. সুবহান মাহমুদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাও. মিজানুর রহমান গণসংযোগে অংশ নেন।
https://www.youtube.com/watch?v=TE7fVoGkDRI
দলটি প্রার্থী এ্যাডভোকেট মো. জয়নুল আবেদিন বকুল মিয়াকে সাথে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বটগাছ প্রতিকে ভোট প্রার্থনা করেন।
এ্যাডভোকেট মো. জয়নুল আবেদিন বকুল মিয়া এলাকার মানুষ হিসেবে ভোট দাবী করে বলেন, আইন পেশায় থাকার সুবাদে এলাকার মানুষের চাওয়া পাওয়া আমি বুঝি। তিনি বলেন, সালথা নগরকান্দায় বিভিন্ন সময়ে মানুষ নির্যাতিত হয়েছে, অনেকে ঘরে ঘুমাতেও পারেনি। আমি নির্বাচিত হলে গণমানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
দলটির মহাসচিব মো. হাবিবুল্লাহ মিয়াজী বলেন, প্রতিদন্দি প্রার্থী কালো টাকা ছড়াচ্ছে বলে গুঞ্জন রয়েছে, অবৈধভাবে কালো টাকা না ছড়ালে, একং পেশী শক্তির প্রয়োগ না হলে এবং সুষ্ঠু নির্বাচন হলে আমাদের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। তিনি বলেন, আমাদের প্রার্থী আদর্শবান, তাই এই প্রার্থী নির্বাচিত হলে মানুষের পাশে থেকে কাজ করবেন। #