1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

কলেজ ছাত্রী পালিয়ে যাওয়ায় ছেলের বাড়ি ভাঙচুরের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৫৩৮ জন পঠিত
কলেজ ছাত্রী পালিয়ে যাওয়ায় ছেলের বাড়ি ভাঙচুরের অভিযোগ
কলেজ ছাত্রী পালিয়ে যাওয়ায় ছেলের বাড়ি ভাঙচুরের অভিযোগ

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে তারিকুল ইসলাম নামের এক যুবকের সাথে একাদশ শ্রেণীর ছাত্রী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সে অভিযোগের সূত্র ধরে ছাত্রীর পরিবারের লোকজন যুবকের বাড়ি ভাঙচুর করেছে বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত শনিবার (১৭ ডিসেম্বর) রাতে হাসমদিয়া গ্রামের ওই কলেজ ছাত্রী একই গ্রামের মো. মুরাদ মোল্যার ছেলে তরিকুলের সাথে পালিয়ে যায়। এ নিয়ে মেয়ের পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, এবং কলেজ ছাত্রীর পরিবার যুবকের পরিবারকে হুমকি ধামকি দিয়ে ছেলে মেয়ের খোঁজ জানতে চাই।

ছেলে মেয়ের খোঁজ না পেয়ে মঙ্গলবার সকালে ছেলের বাড়ি ঘর কুপিয়ে আসবাব পত্র ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে। ওই যুবকের বোন সিমা বেগম (৩৫) বলেন, আমার ভাই ও ওই মেয়ে অনেক আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। এ জন্য তারা দু’জনে পালিয়ে গিয়েছে। তবে আমার মা বাবা ওদের দু’জনের খোঁজ জানতে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে তল্লাশি করতে বেড়িয়ে গেছে। এ সুযোগে মেয়ের চাচতো মামা নাইম ও নাইমের চাচারা মিলে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করে লুটপাট করেছে। মেয়ের পরিবারের লোকজন কখন কি করে বসে সে ভয়ে আমরা আতঙ্কে রয়েছি। যুবকের বাবা মুরাদ মোল্যা মুঠো ফোনে বলেন, আমি ছেলে মেয়েকে খোঁজ করতে বাড়ি থেকে তিন দিন আগে বের হয়ে গিয়েছি।

তবে আমার বড় ভাইয়ের স্ত্রী ফোন করে জানান আমার বাড়ি ঘর কুপিয়ে দরজা ভেঙে ঘরের আসবাব পত্র ভাঙচুর করে লুটপাট করেছে। এর বিচার আমি চাই। তবে আমি দূরে থাকার কারণে এখনও থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করতে পারিনি। এ বিষয়ে নাইমকে তাদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি বলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। যুবকের বাড়ি ঘর কুপিয়ে ভাঙচুর ও লুটপাটের বিষয়ে কলেজ ছাত্রীর বড় ভাইকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মেয়ের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে ছেলের বাড়ি ঘর ভাঙচুর বা লুটপাটের বিষয়ে জানি না। কেউ এ বিষয়ে কোন অভিযোগ করননি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION