1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

কলাবাগানে গরু ও কাঁচামালের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৯৩২ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের কৃষ্ণনগরের ইউনিয়নের গাবির বিলের কলাবাগান থেকে এক কাঁচামাল ও গরু ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
নিহত ব্যক্তির নাম শরীফ শেখ (৩৫)। তিনি একই ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের পুত্র। নিহত শরীফ নিজ বাড়ীর অদুরের স্থানীয় বাজারে কাঁচামাল এর ব্যবসায়ী ছিলেন এবং কোরবানীর ঈদের সময় গরু কেনা বেচার ব্যবসা করতো।
পরিবারের দাবি, তার কাছে গরু কেনা বেচার কয়েকলাখ টাকা ছিলো, ওই টাকার জন্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করেন তারা। পরিবারের সদস্যরা জানান, শরীফ গত রাত দশটার পর থেকে নিখোঁজ ছিলেন, সকালে স্থানীয়রা কলা বাগানের পাশের মরিচ ক্ষেতে গিয়ে তার লাশ দেখতে পেয়ে পরিবাররের সদস্যদের ও ৯৯৯ নম্বরে জানায়।
কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা জানান, নিহত শরীফের মাথা কুপিয়ে তিনটি খন্ড করে ফেলে উপুড় করে রাখা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করি। হত্যাকান্ডের কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে এবং হত্যার সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION