1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ঈশান গোপালপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পঙ্কজের গণসংযোগ

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৪২৬ জন পঠিত
ঈশান গোপালপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পঙ্কজের গণসংযোগ
ঈশান গোপালপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পঙ্কজের গণসংযোগ

স্টাফ রিপোর্টার : আগামী ১৬ই মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের উন্নয়নকে তরান্বিত করে একটি আধুনিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর লক্ষ নিয়ে চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান চৌধুরী (পঙ্কজ) ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা-মতবিনিময় সভাসহ এলাকার প্রতিটি ওয়ার্ডের জনগনের সাথে উঠান বৈঠক ও নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে নির্বাচনী গনসংযোগকালে নানা বাধা বিপত্তির সম্মুখিন হয়েও জনগনের ন্যার্য অধিকার ফিরিয়ে দিতে কখোনই পিছু পা হবেন না বলে জানিয়েছেন ইউনিয়নের সাবেক ৫ বারের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী (পঙ্কজ)।

১১ ই মার্চ বিকালে ইউনিয়নের ঈশান গোপালপুর বাজার, ওমেরদিয়া স্কুল (বটতলা), কাচারিরটেক বাজার, আনন্দ বাজার, আরিফ বাজার সহ বিভিন্ন এলাকায় গনসংযোগকালে দেখা যায় চেয়ারম্যান প্রার্থী পঙ্কজ এ নির্বাচন অবাধ-সুষ্ঠ ও নিরেপেক্ষ হওয়ার আশ্বাস দিয়ে ভোটারদের পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার আহবান করছেন। একই সাথে জনগনের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নানা প্রতিশ্রতি দিয়ে ভোটারদের নিকট টেলিফোন প্রতিক নিয়ে নিজের প্রার্থীতাও জানান দিচ্ছেন। এ গনসংযোগকালে এলাকার সাধারন জনগন জানান, চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান চৌধুরী (পঙ্কজ) একজন ত্যাগী ও সৎ আদর্শবান নেতা। তার জীবনের দীর্ঘ সময়ই জনগণের জন্য সামাজিক ও রাজনৈতিক ভাবে নেতৃত্ব দিয়ে জনগনের মনে স্থান করে নিয়েছেন। জনগণের সুখে দুঃখে সর্বপ্রথম এগিয়ে আসা এই নেতা কে আমরা পর পর ৫ বার চেয়ারম্যান নির্বাচিত করেছি। এ নির্বাচনেও তাকে আমরা পুর্ন সমর্থন দিয়ে জয়যুক্ত করে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করব। জনগনের সমর্থন নিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে বলে আশাবাদী এ সকল ভোটাররা।

এ বিষয় জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান চৌধুরী (পঙ্কজ) বলেন, আমি আমার জনগনের সাথেই আছি, আর জনগন আমার সাথেই আছে। সুষ্ঠ-নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আর আমি জনগনের রায় নিয়েই চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাআল্লাহ। এ সময় তিনি একটি কুচক্রি মহলের লালসার শিকার হওয়ার কথা উল্লেখ করে, নানা বাধা বিপত্তি নিয়েই নির্বাচনী গনসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানান। এমনকি নির্বাচন কালীন সময়ে নির্বাচনী প্রচারনা । এমনকি যে কোন সময় কঠিন কোন পরিস্থিতিরও কবলে পরার ভয় নিয়েও আগামী ১৬ই মার্চ অনুষ্ঠিত এ নির্বাচনে জয়যুক্ত হয়ে জনগনের ন্যার্য অধিকার প্রতিষ্ঠায় সর্বদা নিয়োজিত থাকার প্রত্যয় ব্যাক্ত করেন ।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION