1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুরের অভিযোগ

  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩৩৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার: ফরিদপুরে ইউপি নির্বাচনে মো. আলম শেখ নামের এক স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (০৯ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে আলম শেখ ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আলম শেখ জানান, চারটি মোটরসাইকেলে হেলমেট পড়ে এসে ভাঙচুর চালায় আমার ধলার মোড়ের নির্বাচনী ক্যাম্প।

সেখানে টেবিল-চেয়ার, পোস্টার ও অফিস ভেঙে তছনছ করে দেয় দুর্বৃত্তরা। তবে, সবাই হেলমেট পড়া থাকায় কাউকে চিনতে পারেননি বলে জানান স্বতন্ত্র এ ইউপি চেয়ারম্যান প্রার্থী। প্রশাসনের কাছে এর সঠিক বিচার করে তিনি বলেন, শুক্রবার (১০ মার্চ) সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করবো। আশা করছি, প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে এ ঘটনার ব্যবস্থা নিবেন।এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবী এ প্রার্থীর। এব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, রাতে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তিনি বলেন, যেহেতু ঘটনাটি নির্বাচন সংশ্লিষ্ট তাই বিষয়টি নির্বাচন সংশ্লিষ্টদেরও জানানো হয়েছে।

এছাড়া এব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। আপনার মাধ্যমে জানলাম। এব্যাপারে খোঁজখবর নিবো। এছাড়া এব্যাপারে ওই ব্যক্তি রিটার্নং অফিসার ও থানাতে অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখতে বলা হবে। ইউএনও বলেন, এ ইউপি নির্বাচনে যে কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ২৪ ঘণ্টা মাঠে রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION